ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৫, ক্ষতিগ্রস্ত বহু ভবন

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিনদানাওয়ের জেনারেল সান্তোস শহরে একটি ভবন ধসে পড়ার পর পাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিনদানাওয়ের জেনারেল সান্তোস সিটির উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই বাণিজ্যিক স্থাপনা।

শক্তিশালী কম্পনের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ অঞ্চলের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর অধিকাংশ সতর্কতা পরে প্রত্যাহার করা হয়েছে।

জেনারেল সান্তোস শহরে ধসে পড়া একটি ভবন। সাগরে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্র ছিল এই শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ছবি: রয়টার্স
জেনারেল সান্তোস শহরে ধসে পড়া একটি ভবন। সাগরে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্র ছিল এই শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ছবি: রয়টার্স

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (পিএইচআইভিওএলসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আন্দোলন শেষ হয়নি, আরও দাবি রয়েছে: অভিজিৎ দিপকে

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর এই পদত্যাগ ঘটলেও সংগঠনটি বলেছে, আন্দোলন এখনো শেষ হয়নি।

১৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের ‘বড় সাফল্য’: অভিজিৎ দিপকে

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছাতেই দিল্লির যন্তর মন্তরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

১৫ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন ভারতের শিক্ষামন্ত্রী

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মোদি সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। অবশেষে শনিবার প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা এটিকে তাদের বড় বিজয় হিসেবে দেখছেন।

১৬ ঘণ্টা আগে