ডেস্ক, রাজনীতি ডটকম

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি ভবনের এক ঘোষণায় জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুপারিশে প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করেছেন রাষ্ট্রপতি।
কর্ণাটকের ধারওয়াড় লোকসভা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি কয়লা, খনি ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভারতে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর গত মে মাসের শেষ দিক থেকেই দেশ জুড়ে ক্ষোভ বাড়তে শুরু করে। এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা অনলাইনে সক্রিয় হয়ে ওঠে। জুনের শুরুতে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বোস্টন থেকে দেশে ফিরে রাজধানী নয়া দিল্লির যন্তর মন্তরের কাছে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।
আন্দোলনের শুরু থেকেই পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল সিজেপির অন্যতম প্রধান দাবি। পরে ২৮ জুন শিক্ষাবিদ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনে নতুন গতি আসে। টানা ২৬ দিন অনশন চালানোর পর চলতি সপ্তাহে তিনি তা প্রত্যাহার করেন।
এরই মধ্যে আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লিখিতভাবে কয়েকটি আশ্বাস দেয়। এতে বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, সংসদে পরীক্ষা সংস্কার ও জবাবদিহির বিষয়টি উত্থাপন করা হবে এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
সরকারের এসব আশ্বাসের পর সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থাকে ককরোচ জনতা পার্টি। ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ এবং সরকারের কঠোর অবস্থানের পরও তারা আন্দোলন চালিয়ে যায়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অব্যাহত চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো প্রহ্লাদ যোশীকে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১৯ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে