ইউরেনিয়াম মজুত পাতলা করতে সম্মত হয়েছে ইরান: রয়টার্স

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুন ২০২৬, ২১: ৫৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার একটি খসড়ায় ইরান বিস্তৃত শর্ত ও প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, খসড়া অনুযায়ী তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে পাতলা (ডাইলিউট) করতে সম্মত হয়েছে।

ইরানি এক কর্মকর্তার বরাতে রোববার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালি ফের চালু, নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে ইরানি বন্দরের ওপর থাকা নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ প্রক্রিয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩০ দিন।

খসড়ার অর্থনৈতিক অংশে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথাও খসড়ায় উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের জব্দ হওয়া সম্পদ মুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর মধ্যে নগদ অর্থ, আঞ্চলিক আর্থিক সহযোগিতা ও ঋণ সুবিধা অন্তর্ভুক্ত আছে।

এতে আরও বলা হয়েছে, ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের জব্দ হওয়া সম্পদ মুক্ত করার বিষয়টিবিবেচনায় রয়েছে। এর মধ্যে নগদ অর্থ, আঞ্চলিক আর্থিক সহযোগিতা ও ঋণ সুবিধা অন্তর্ভুক্ত আছে। আছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে, যা ৬০ দিনের আলোচনায় চূড়ান্ত করার কথা বলা হয়েছে।

এদিকে পারমাণবিক বিষয়ে ইরান প্রতিশ্রুতি দেবে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। একই সঙ্গে আলোচনার সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি না করা এবং নতুন কোনো পারমাণবিক স্থাপনা না নির্মাণের বিষয়েও অঙ্গীকার করবে।

চূড়ান্ত চুক্তিতে ইরানের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১১ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৫ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৬ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১৯ ঘণ্টা আগে
Advertisement