ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান যতবার কোনো জাহাজে হামলা চালাবে, ততবারই যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালিতে ইরান যখনই কোনো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালাবে, তখনই যুক্তরাষ্ট্র একটি সেতু বা একটি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। এর মধ্যে তেহরানের রাজধানীর ভেতরে বা পাশের এলাকায় থাকা স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে।”
গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের টানাপোড়েনও বেড়েছে, যা আবারও পূর্ণমাত্রার সংঘাতে ফিরে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
এদিকে ট্রাম্পের এই হুমকির সমালোচনা করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং কয়েকজন বৈশ্বিক নেতা। তাদের মতে, সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ।

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মধ্যেই বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে
পুলিশ মিছিলকারীদের ওপরে ‘অত্যাচার চালিয়েছে’ অভিযোগ করে বুধবার (২২ জুলাই) শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। সে দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি স
১৪ ঘণ্টা আগে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সোনম ওয়াংচুকের চলমান অনশন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না আসায় তিনি এ প্রশ্ন তোলেন।
১৫ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি বিল পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর ফলে টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার বন্ধ করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) প্রথম দেশ হিসেবে নজির গড়ল ফ্রান্স।
১৬ ঘণ্টা আগে