ভেনেজুয়েলায় ফের হামলার হুমকি ট্রাম্পের, ‘সহযোগিতার আশ্বাস’ অন্তর্বর্তী রদ্রিগেজের

ডেস্ক, রাজনীতি ডটকম
ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অভিযানের মাধ্যমে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর আগে মার্কিন বাহিনীর আগ্রাসনের তীব্র বিরোধিতা করলেও দায়িত্ব নেওয়ার পর তিনি ‘সহযোগিতার আশ্বাসে’র কথা বলেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণ অব্যাহত রাখার হুমকি দিয়েছেন। বলেছেন, নতুন অন্তর্বর্তী সরকার যদি তার প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে কাজ না করে, তিনি আবার হামলা চালাবেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর পর তাকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে উত্তরসূরী হিসেবে দেখা হয়ে থাকে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রদ্রিগেজসহ ভেনেজুয়েলার প্রশাসনের প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলাকে ‘ঠিক করতে’ দেশটির সরকার যদি তাকে সহযোগিতা না করেন, তাহলে দ্বিতীয়বার আক্রমণ করতে তিনি কুণ্ঠাবোধ করবেন না।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই এখন ভেনেজুয়েলার দায়িত্বে আছে। ভেনেজুয়েলায় ‘অত্যন্ত বিপজ্জনক অভিযান’ চালানোর জন্য তিনি মার্কিন বাহিনীর প্রশংসাও করেন। বলেন, আবার এমন অভিযান চলতেই পারে, যদি ভেনেজুয়েলার এখনকার দায়িত্বপ্রাপ্তরা তাকে সহায়তা না করেন।

এদিকে শনিবার মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর বেশ কয়েকবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এ সময় তাকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রদ্রিগেজ বলছিলেন, মাদুরোই ভেনেজুয়েলার নেতা। এখানে যা হয়েছে তা নৃশংসতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এর মাধ্যমে ভেনেজুয়েলার আদালত রদ্রিগেজকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেনাবাহিনীও জানায়, তারা রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। এই দায়িত্ব গ্রহণের পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট চমকে দিয়েছে সবাইকে।

পোস্টে রদ্রিগেজ তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ‘মর্যাদাপূর্ণ সম্পর্কে’র কথা লিখেছেন। বলেছেন, আমরা মার্কিন সরকারকে আহ্বান জানাচ্ছি সহযোগিতার জন্য, যেন আমরা আমাদের উভয়ের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে পারি, যা আন্তর্জাতিক আইনের মধ্যে থাকবে।

রদ্রিগেজের এমন বক্তব্যকে অনেকেই কৌশলগত মনে করছেন। কারণ মাদুরো যখন যুক্তরাষ্ট্রের কাছে বন্দি, তখন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কোনো না কোনো পর্যায়ের সম্পর্ক তাকে ধরে রাখতেই হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement