হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

ডেস্ক, রাজনীতি ডটকম
এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় তিন ঘণ্টার নজরদারি মিশন শেষ করে ড্রোনটি ইতালির ‘নেভাল এয়ার স্টেশন সিগোনেলা’ ঘাঁটিতে ফেরার পথে ছিল।

এ সময় এটি হঠাৎ জরুরি সংকেত ‘কোড ৭৭০০’ (সাধারণ জরুরি অবস্থার সংকেত) পাঠিয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং ইরানের দিকে সামান্য মোড় নেয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই দিন পর এই ঘটনাটি ঘটল। ওই চুক্তিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় চালুর বিষয়ে ইরান সম্মত হয়েছিল।

এমকিউ–৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল সামরিক নজরদারি ড্রোন, যার মূল্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি। এটি দীর্ঘ সময় ধরে সমুদ্রপথে কৌশলগত নজরদারির জন্য ব্যবহৃত হয় এবং বৃহৎ এলাকা জুড়ে তথ্য সংগ্রহে সক্ষম।

উল্লেখ্য, এই ধরনের ড্রোন সাধারণত মার্কিন নৌবাহিনীর পি–৮এ পসেইডন টহল বিমানের সহায়ক হিসেবে কাজ করে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীনে এসব ড্রোন মোতায়েন থাকে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্রথম মহাসচিব পাকিস্তান, মক্কা জোটে শর্তসাপেক্ষে যোগদানের সুযোগ

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠক শেষে জোটটির নাম ও প্রাথমিক সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিতে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতারএনার্জি

কাতারের এলএনজি রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালির ক্রেতাদের জন্য নির্ধারিত এলএনজি কার্গো সরবরাহ বাতিলের সময়সীমাও আরও বাড়ল।

১৩ ঘণ্টা আগে

নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, উদ্ধারে পাহাড়ে বিস্ফোরণ

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজরাম বসনেত জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত রাসুওয়াগাধি, লাংটাং, চিলিমে, আপার ত্রিশূলী থ্রিএ ও আপার ত্রিশূলী থ্রিবি এলাকায় উদ্ধার অভিযান চলছিল। এর মধ্যে ত্রিশূলী থ্রিএ প্রকল্প এলাকায় পাহাড়ের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পথ তৈরি করা হচ্ছে এবং সুড়ঙ্গের ভেতরে বাতাস পাঠানো হচ্ছ

১৪ ঘণ্টা আগে

হাজারের বেশি ইসরায়েলি ও শত শত মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

ইরানি জেনারেল বলেন, “এই যুদ্ধের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের সেই ‘হলিউডি মুখোশ’ উন্মোচিত হওয়াটাই ইরানের সবচেয়ে বড় অর্জন। এখন গোটা বিশ্ব স্পষ্ট দেখতে পাচ্ছে, তাদের এই পরাশক্তি আসলে কতটা ভঙ্গুর ও মনোবলহীন।”

১৫ ঘণ্টা আগে
Advertisement