ফিলিস্তিনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিন সরকারের আর্থিক সংকট মোকাবেলায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আল-বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্যালেস্টিনিয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।

প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসক, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে।

সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফের তথ্য অনুসারে, গত কয়েক বছরে প্যালেস্টিনিয় জনগণের জন্য ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১২ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৩ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৪ ঘণ্টা আগে