ডেস্ক, রাজনীতি ডটকম

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সরকারের একটি তদন্ত প্রতিবেদনে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে। বেশ কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যাম্পস্টেড এবং হাইগেটের এই লেবার এমপির বিরুদ্ধে তার খালা, বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তহবিল আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগ উঠেছে।
যদি এক্ষেত্রে টিউলিপের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায় তবে এই তদন্তের ফলে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে লেবার পার্টির অভ্যন্তরীণ সদস্যরা এই অভিযোগকে ‘বাগাড়ম্বর’ হিসাবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এ বিষয়ে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সঙ্গে তারা এখনও যোগাযোগ করেননি।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, শেখ হাসিনার পরিবার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং আটটি বড় মাপের প্রকল্প নির্মাণের উদ্দেশ্যে বেআইনিভাবে ৫ দশমিক ২ বিলিয়ন পাউন্ড চুরি করেছে এমন অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে এই সবগুলো প্রকল্পই বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। ৭৬ বছর বয়সী বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী এই প্রধানমন্ত্রী ১৫ বছর দেশের ক্ষমতায় ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে তিনি ভারতে পালিয়ে যান।
তার শাসনামলে বিরোধীদের কঠোর হাতে দমন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং গোপনে বন্দী করে রাখা হয়েছে। তার নির্দেশে দেশজুড়ে বিচার-বর্হিভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে।
৫ আগস্টের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী, এমপি ও মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এদিকে এই তদন্তের বিষয়ে টেলিগ্রাফ অনুরোধ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি টিউলিপ সিদ্দিক।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
২১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১ দিন আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১ দিন আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে