বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৬, ১২: ৩১
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ছবি: সংগৃহীত

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত হওয়ার দুই দিনের মাথায় নতুন করে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে।

এ ঘটনায় এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের কম্পন মারাকাই এবং রাজধানী কারাকাসে অনুভূত হয়েছে।

বুধবারের ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় লা গুয়াইরায় বিধ্বস্ত একটি ভবন। ছবি: রয়টার্স
বুধবারের ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় লা গুয়াইরায় বিধ্বস্ত একটি ভবন। ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশটি এখনো বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৭২ জনেরও বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

লা গুয়াইরায় শহরে জরুরি চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল। ছবি: রয়টার্স
লা গুয়াইরায় শহরে জরুরি চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল। ছবি: রয়টার্স

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো ঘোষণা দেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হবে।

এদিকে ত্রাণসামগ্রী সংগ্রহ এবং জীবিতদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগেই সংগঠিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকেই আহতদের হাসপাতালে নিতে নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

অন্যদিকে ভেনেজুয়েলা সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ কয়েকটি প্ল্যাটফর্মের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর এসব প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত করা হয়েছিল। বিধিনিষেধ শিথিল হওয়ায় স্থানীয় বাসিন্দারা এখন নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য আদান-প্রদান করতে পারছেন।

কারাকাসে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স
কারাকাসে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স

২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস বলেন, ‘মানুষকে জীবিত উদ্ধারের কাজটা মূলত স্থানীয় বাসিন্দারাই করে যাচ্ছেন। ধ্বংসস্তূপের বিশাল কংক্রিটের স্ল্যাব সরাতে আমাদের ক্রেন প্রয়োজন। এখনো সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছেন।’

তিনি জানান, তার ছয় বছর বয়সী ছেলে এবং পরিবারের আরও পাঁচ সদস্য এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১১ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

১২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

১৩ ঘণ্টা আগে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী

১৯ ঘণ্টা আগে