ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক 'সন্ত্রাসী' নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সিনেট অধিবেশনে পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
ইউসুফ রেজা গিলানির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মন্ত্রী জানান, পাকিস্তানের অভ্যন্তরে ক্রমাগত সন্ত্রাসী হামলার জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে এই অপারেশন চালানো হয়েছে।
সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান।
তিনি বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ শিবিরের বিস্তারিত তথ্য আফগান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তবে তালেবান সরকার এসব নেটওয়ার্ক ভেঙে দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘আলোচনায় সন্ত্রাসীদের অন্য পাশে পুনর্বাসনের জন্য পাকিস্তানের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার দাবি করা হয়েছিল।’
মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের তিনটি প্রদেশে অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘সব অভিযানই নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে।’ হামলায় কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়নি বলেও তিনি দাবি করেন।
তার বক্তব্য অনুযায়ী, বিমান হামলায় ১০০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
ফজল চৌধুরী বলেন, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি ইসলামাবাদের একটি মসজিদে সাম্প্রতিক হামলার উল্লেখ করেন, যেখানে ৩৫ থেকে ৩৬ জন নিহত হন। এছাড়া বাজৌর ও বান্নুতে সামরিক কর্মকর্তা ও সৈন্যরা শহীদ হয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা জানাজা পড়ছি। আমাদের সৈন্যরা দেশ রক্ষায় লড়াই করছেন।’
তিনি আরও দাবি করেন, পাকিস্তানে সংঘটিত সব সন্ত্রাসী ঘটনার ‘মূল সূত্র’ আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ‘পাকিস্তান আর এসব সহ্য করবে না।’ আর আত্মরক্ষার স্বার্থে আফগানিস্তানে ব্যবস্থা নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে