ডেস্ক, রাজনীতি ডটকম

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে গতকাল রোববার ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর আজ সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশ উপ-হাইকমিশনারকে জরুরি তলব করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে।
পরে মন্ত্রণালয় থেকে বের হয়ে প্রণয় ভার্মা জানান, সীমান্তে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আলোচনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে এবং চোরাচালান ও অপরাধ দমন নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা থাকবে।
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে এবং দুই দেশের মধ্যে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।
১৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।
১ দিন আগে