ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৬: ২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দীর্ঘদিন ধরেই ইমরান খানের দল পিটিআই ও তার পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং তাকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইমরান দাবি করে আসছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত বছর ইমরানের ছেলেরা বারবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আইনজীবীরা জানান, কারাগারে থাকা অবস্থায় ডান চোখের দৃষ্টিশক্তির বড় একটি অংশ হারিয়েছেন তিনি।

ইমরানের দল পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি খুবই স্বাগত জানানোর মতো একটি আদেশ। আমরা চাইতাম, এটি আরও আগে হতো, তাহলে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।’

তিনি আরও বলেন, ‘সব চিকিৎসক তার শারীরিক অবস্থায় সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তার হাসপাতালে থাকা উচিত।’

ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত মামলা এবং বেআইনি বিয়ের মামলাও রয়েছে। এসব মামলায় দেওয়া কিছু সাজা স্থগিত বা বাতিল হয়েছে। কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা, প্রতিবেশী ভারত থেকেও অনেকে, ইমরান খানের সঙ্গে আরও ভালো আচরণের দাবি জানিয়েছিলেন। সে সময় তারা কারাগারে তার অবস্থার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।

২০১৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসে ইমরানের দল পিটিআই। এখনো দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশে দলটির বড় ধরনের জনসমর্থন রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে পিটিআইকে দলীয় নির্বাচনি প্রতীক ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা হয়। ফলে দলটির প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement