ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি হামলায় নিহতের খবর ছাপিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের অবস্থান।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে, সাম্প্রতিক ভয়াবহ হামলার পরও তিনি সম্পূর্ণ অক্ষত ও জীবিত আছেন। তবে নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাকে একটি গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী।
সূত্রগুলোর দাবি, আহমাদিনেজাদ কোনও ধরনের শারীরিক ক্ষতির শিকার হননি। নিরাপত্তার স্বার্থে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
গত সপ্তাহান্তে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আহমাদিনেজাদের অবস্থান নিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়। কিছু সংবাদমাধ্যমে তাকে নিহত হওয়ার দাবি করা হলেও অন্য কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করতে পারেনি।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়
৬ ঘণ্টা আগে
ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস
৬ ঘণ্টা আগে
রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
অধিবেশনে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেবেন। এর জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
১৭ ঘণ্টা আগে