ইরানের হামলায় ইসরাইলে ৪০টি ভবন ধ্বংস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৪: ৫৭

ইরানের মিসাইল হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত মিসাইলগুলো বৃষ্টির মতো আঘাত হানে ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাস্তুচ্যুত এই বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌর সভার কর্মীরা কাজ করছেন। ইরান এই হামলাকে তাদের 'ষষ্ঠ দফার' অভিযানের অংশ হিসেবে দাবি করেছে, যার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

২০ ঘণ্টা আগে

বিহারে স্কুলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট, হাসপাতালে ৩৬ শিক্ষার্থী

ঘটনাটি নালন্দার নূরসরাই থানার আওতাধীন পারাসি এলাকার একটি মাধ্যমিক স্কুলে। অসুস্থ শিক্ষার্থীদের বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল।

২১ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে আলোচনার ‘পরিকল্পনা নেই’ ট্রাম্পের, হরমুজ নিয়ে পালটাপালটি দাবি

ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো আলোচনা বা কথাবার্তা হচ্ছে না কিংবা নির্ধারিতও নেই।’ তিনি আরও বলেন, ‘নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও চালু আছে। সব নৌমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

১ দিন আগে

কানাডার পণ্যে শুল্ক স্থগিত ট্রাম্পের, কার্নি বললেন ‘গুরুত্বপূর্ণ কাজ’ বাকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর মঙ্গলবার দিবাগত রাত থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন। তিনি বলেছেন, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে এর প্রায় এক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ‘গুরুত্

১ দিন আগে