ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইবার প্রযুক্তি কেন্দ্র ও একটি অস্ত্র উৎপাদন স্থাপনায় এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পুলিশের একটি সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর স্থাপনা ছিল এই হামলার লক্ষ্যবস্তু। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীকে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে থাকে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে সামরিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরও দাবি করা হয়, রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম, যেমন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে জড়িত। এছাড়া বিভিন্ন ড্রোন প্রযুক্তির উন্নয়ন ও সরবরাহেও প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার বাস্তবতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তেহরান। এর প্রেক্ষাপটে সাম্প্রতিক এই হামলার দাবি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
৮ ঘণ্টা আগে
মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটে এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে; যারা নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না।
৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের কারণে মার্চের শেষের দিকে গুরুত্বপূর্ণ চীন সফর প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৯ ঘণ্টা আগে