যুক্তরাষ্ট্রে আঘাত হানবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান এবার এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যেকোনো স্থানে আঘাত হানতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সূত্র, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তানের ‘উদ্দেশ্য’ নিয়েও প্রশ্ন তুলে ফিনার বলেন, সত্যি বলতে এই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীনের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে এমন ক্ষেপণাস্ত্রসহ পারমাণবিক সশস্ত্র রাষ্ট্রগুলোর সংখ্যা ‘খুব কম এবং তারা প্রতিপক্ষ হতে পারে’।

তিনি বলেন, অকপটে যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি ছাড়া পাকিস্তানের পদক্ষেপগুলিকে অন্য কিছু হিসাবে দেখা আমাদের পক্ষে কঠিন।

ফিনার আরো বলেন, পাকিস্তান দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম থেকে শুরু করে সরঞ্জাম পর্যন্ত ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনুসরণ করছে- যা উল্লেখযোগ্যভাবে বড় রকেট মোটর পরীক্ষা করতে সক্ষম হবে।

এদিকে, বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

২১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১ দিন আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে