ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের জন্য ‘ধাক্কা’

ডেস্ক, রাজনীতি ডটকম
দুবাইয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব। ফাইল ছবি

ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এটি হবে কাবুল থেকে নয়াদিল্লিতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর। এ সফরকে পাকিস্তানের জন্যও ধাক্কা বলে মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আমির খান মুত্তাকি ভারত সফরে যাবেন আগামী ৯ অক্টোবর। তার এই সফর ভারত-তালেবান সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে, যা ভূ-রাজনীতিকে নতুন করে রূপ দিতে পারে।

মুত্তাকির এই ভারত সফর ঘিরে ভূ-রাজনীতিতে বিশেষ করে পাকিস্তানের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে মনে করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে কাবুলের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে ইসলামাবাদ। এখন ভারত-আফগানিস্তান সম্পর্ক তৈরি হলে তা পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারবেন। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণ নিষেধাজ্ঞায় এই অব্যাহতিই তার ভারত সফরের তাৎপর্যকে তুলে ধরে বলে জানিয়েছেন ভারতীয় কূটনীতিকরা।

ভারতীয় কূটনৈতিক মহলের বরাত দিয়ে এনডিটিভি বলছে, কয়েক মাস ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে। জানুয়ারি থেকে ভারতীয় কর্মকর্তারা মুত্তাকি ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। দুবাইয়ের মতো ‘নিরপেক্ষ স্থানে’ তাদের বৈঠক হয়েছে।

এর আগে ভারতের পররাষ্ট্র সচিব দুবাইয়ে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন। সেখানে নয়াদিল্লির আফগানিস্তানে চলমান মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা ও শরণার্থী পুনর্বাসনে সহায়তা দেওয়ার ওপর আলোকপাত করা হয়।

ভারতীয় সরকারের তথ্য, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে প্রায় ৫০ হাজার টন গম, ৩৩০ টনেরও বেশি ওষুধ ও টিকা এবং ৪০ হাজার লিটার কীটনাশকসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে ভারত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘শত্রু’ জিনপিংয়ের জন্য কেন লালগালিচা ট্রাম্পের?

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়

৬ ঘণ্টা আগে

রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোট, বড় ব্যবধানে এগিয়ে পুতিনের দল

ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস

৬ ঘণ্টা আগে

দখল করা ইউক্রেনীয় অঞ্চলেও রুশ নির্বাচন, মস্কোয় ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।

১৭ ঘণ্টা আগে

যুদ্ধ-সংকটে নিউইয়র্কে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-গাজা-ইউক্রেন

অধিবেশনে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেবেন। এর জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

১৭ ঘণ্টা আগে
Advertisement