ডেস্ক, রাজনীতি ডটকম

ইরাকে ভূপাতিত একটি ইরানি আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে ধ্বংস (কন্ট্রোলড ডেটোনেশন) করার সময় মার্কিন সেনা নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ঘটনার তিন দিন পর প্রকাশ করা হয়েছে তার পরিচয়।
পেন্টাগন জানিয়েছে, নিহত ওই মার্কিন সেনা হলেন সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন। তার বয়স হয়েছিল ৩০ বছর। উত্তর ইরাকের এরবিল বিমানঘাঁটিতে শনিবার দায়িত্ব পালনের সময় তিনি নিহত হন। সুইন্টন ইরাকে চলমান মার্কিন সামরিক অভিযানে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) পেন্টাগন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভূপাতিত একটি ইরানি ‘ওয়ান-ওয়ে আনম্যানড এরিয়াল সিস্টেম’ বা আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাটি ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম পৃথক এক বিবৃতিতে জানায়, ড্রোনটির অবিস্ফোরিত অস্ত্র নিরাপদে নিষ্ক্রিয় করার অংশ হিসেবে ‘কন্ট্রোলড ডেটোনেশন’ পরিচালিত হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণে সার্জেন্ট সুইন্টন নিহত ও আরেক সেনা আহত হন। আহত সেনাকে ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয়।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মাইকেল ইমানুয়েল সুইন্টন ২০১৭ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। তিনি একজন এয়ার ডিফেন্স আর্লি ওয়ার্নিং সিস্টেম অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার কর্মস্থল ছিল নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত ৩২তম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ড।
৩২তম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জন এল ডওবার বলেন, সার্জেন্ট সুইন্টন ছিলেন একজন অভিজ্ঞ নন-কমিশন্ড কর্মকর্তা। নিজের দায়িত্ব এবং সহকর্মীদের প্রতি তিনি গভীর গর্ব ও নিষ্ঠা অনুভব করতেন। সাহস, সম্মান ও নিঃস্বার্থ দায়িত্ববোধ নিয়ে তিনি দেশের ডাকে সাড়া দিয়েছিলেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে স্বামীর মৃত্যুর খবর জানান সুইন্টনের স্ত্রী মিয়া গনজালেস-সুইন্টন। ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে থাকা স্বামীর একটি ছবি প্রকাশ করেন তিনি।
গনজালেস-সুইন্টন লেখেন, ভাবতেই পারিনি, এটাই হবে তোমাকে শেষবার দেখার মুহূর্ত। আমার বলার মতো কোনো ভাষা নেই। আজ সকালে আমাকে জানানো হয়েছে, ইরাকে দায়িত্ব পালনকালে আমার স্বামী মাইকেল নিহত হয়েছেন। এই শোক কীভাবে সামলাব, তা এখনো বুঝে উঠতে পারছি না।
সুইন্টনের পরিচয় প্রকাশের মাত্র এক দিন আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত আরও দুই মার্কিন সেনাসদস্যের পরিচয় জানায় পেন্টাগন। তারা হলেনৎ— ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহ্যান ও ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় তারা নিহত হন।
সর্বশেষ এই তিনজনের মৃত্যুতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে পালটাপালটি হামলায় সংঘাত ক্রমেই তীব্র হয়েছে।
বিশেষ করে গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার জবাবে ইরান পরপর কয়েক রাত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে শত শত মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১০০ জন গত দুই সপ্তাহের সংঘাতে আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

চার দিন ধরে চালানো ওই জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ মানুষ হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্রমে অনুমোদন জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ তার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে শেষ হওয়া আগের জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। এবার তা আরও কমে তার বর্তমান মেয়াদের যেকোনো সময়ের চেয়ে নিচে নে
১৫ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।
১৭ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।
১৮ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে