কানাডার টরন্টোয় বন্দুক হামলা: নিহত ২, আহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টো শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি জনপ্রিয় উৎসবের কাছাকাছি এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে দোকানপাট ও রেস্তোরাঁ ঘেরা একটি ব্যস্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার সময় ঘটনাস্থলের কাছেই একটি জনপ্রিয় 'সালসা উৎসব' চলছিল। গুলির শব্দে উৎসবমুখর এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। ঘটনার পর পরই হামলাকারী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে বিশাল অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টরন্টো পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকাটি এড়িয়ে চলার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। পরবর্তী সময়ে আরেকটি পোস্টে পুলিশ নিশ্চিত করে যে, পরিস্থিতি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কানাডায় সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে গত মাসের শেষের দিকে দেশটির মন্ট্রিয়ল শহরে আরেকটি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। এক মাসের ব্যবধানে টরন্টোতে এই দ্বিতীয় বড় হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স এনডিটিভি

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

১ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

১ দিন আগে

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

১ দিন আগে