ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত বন্দরশহর মোখায় সৌদি বিমান বাহিনীর ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাতে মোখা শহরের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে সৌদি বিমান বাহিনী। হামলায় হতাহতদের সবাই বেসামরিক ব্যক্তি বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত দুজন শিশু ও একজন নারী রয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে হুতি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। হুথি নেতাদের দাবি, সম্প্রতি হুথি-নিয়ন্ত্রিত এলাকা এবং তাদের বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি আক্রমণের তীব্রতা বহুগুণ বাড়ানো হয়েছে। হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে মাত্র ৭ দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান পরিচালনা করেছে।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিও প্রকাশ করে। এছাড়া সাম্প্রতিক সময়ে সৌদির বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, যাতে রিয়াদের উল্লেখযোগ্য আর্থিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়। এর ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ 'বাব এল মান্দেব' প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথি যোদ্ধারা। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব পথেই সৌদি আরব তাদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করত। ফলে প্রণালিটি হুথিদের দখলে চলে যাওয়া রিয়াদের জ্বালানি অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।
১৬ ঘণ্টা আগে
মামলাটির বিষয়ে চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে জানিয়েছে সিএনএন। এ বিষয়ে মন্তব্য জানতে স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
১৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা
২০ ঘণ্টা আগে
পরে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।
১ দিন আগে