বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল গতকাল প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক গড়তে চায়। ভারত চায় গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্মুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ।’

আরেক প্রশ্নের জবাবে রণধীর বলেন, ‘এটা ঠিক যে ভারত সরকার গত সপ্তাহে ভারতের বন্দর থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বন্ধ করেছে। কিন্তু এও দেখা উচিত, আমাদের সিদ্ধান্তের আগে বাংলাদেশ কিছু সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষাপটে বিষয়টি দেখা উচিত।’

এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ সরকার ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দেওয়ার জন্য কি এ সিদ্ধান্ত?’ জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা বলেছি আমাদের ওপর চাপ ছিল। ভারতের বিমানবন্দরে ট্রাফিক সমস্যা দেখা দেওয়ায় ভারতের রপ্তানি ব্যাহত হচ্ছিল।’ তিনি আবারও স্পষ্ট করেন, ‘এর জন্য বাংলাদেশের নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে অসুবিধা হচ্ছে না।’

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিষয়ে তিনি বলেন, ‘ভারত এ বিষয়ে নজর রেখে চলেছে। ভারতের ওয়াক্ফ আইনের বিরুদ্ধে বাংলাদেশের কিছু লোক প্রতিবাদ করছে এবং হাইকমিশন ঘেরাও করার হুমকি দিয়েছে। ওয়াক্ফ আইন ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এ আইনের সংশোধন করে অনেক অন্তর্মুখী করা হয়েছে, যাতে উপকারীরা এর দ্বারা লাভবান হতে পারেন।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১ কোটি ৪০ লাখ ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট

দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

৪ ঘণ্টা আগে

ইরানের সস্তা মিসাইলে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।

৫ ঘণ্টা আগে

ইরানিদের ট্রেন ভ্রমণে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কতা

সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

৭ ঘণ্টা আগে

ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখার আশা হারাচ্ছে ইউরোপীয় মিত্ররা

চলমান প্রেক্ষাপটে ন্যাটোকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখা যাবে কি না, তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা।

১৩ ঘণ্টা আগে