বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী, ঢাকা-কাবুল বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের বাণিজ্য সচিবের সঙ্গে ঢাকা সফররত আফগান বাণিজ্য উপমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে যৌথ প্রদর্শনী আয়োজন, দুই দেশে বাণিজ্যিক অ্যাটাশে নিয়োগ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে একটি যৌথ কমিটি গঠনে একমত হয়েছে দুই দেশ।

আফগানিস্তানের গণমাধ্যম পাঝওক আফগান নিউজের খবরে বলা হয়েছে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বাংলাদেশ সফররত আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ সাক্ষাৎ করলে তারা এসব বিষয়ে একমত হন।

২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এটিই দেশটির কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইপিবি সূত্র জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আমন্ত্রণে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বাণিজ্য সচিব আফগানিস্তানের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য চুক্তি, ব্যাংকিং সুবিধা, আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্কহার ও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ ও বস্ত্র রপ্তানি নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। সে আলোচনার পরিপ্রেক্ষিতেই বাণিজ্য সচিব ও আফগান উপমন্ত্রী ঢাকা-কাবুলে যৌথ প্রদর্শনী আয়োজন, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি নিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে যৌথ কমিটি গঠনে সম্মত হন।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্ভাবনাকে উভয় পক্ষ ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার একটি শক্ত ভিত্তি হিসেবে দেখছে। এ ছাড়া ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখতে কাবুল ও ঢাকায় এ ধরনের বৈঠক চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানিয়েছে দুই দেশই।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৮ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে