ইরানের সঙ্গে যুদ্ধ মানেই ধ্বংস— মধ্যপ্রাচ্যকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৯: ০৭
হামাদ বিন জসিম বিন জাবের আল থানি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরান এবং জিসিসিভুক্ত (GCC) দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি। তিনি মনে করেন, সম্ভাব্য এই সংঘাত শেষ পর্যন্ত এই অঞ্চলের দেশগুলোর সম্পদ ও সক্ষমতাকেই নিঃশেষ করে দেবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরান ও পশ্চিমা শক্তির চলমান এই লড়াইয়ে উপসাগরীয় দেশগুলোর জড়িয়ে পড়া হবে একটি মারাত্মক ভুল। তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই— উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) দেশগুলোকে ইরানের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে টেনে নেওয়া ঠিক হবে না।’

‘যদিও ইরান আমাদের দেশগুলোতে হামলা চালিয়ে এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করে চরম আগ্রাসনের পরিচয় দিয়েছে, তবুও আমাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ বিবেচনা করতে হবে। এটি কোনো সাধারণ আবেগপ্রসূত সিদ্ধান্তের বিষয় নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন,’— বলেন হামাদ বিন জসিম।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

মূলত গত কয়েক মাস ধরে চলা চরম উত্তেজনার পরিস্থিতির ধারাবাহিকতায় ইরানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শনিবার থেকেই পালটা হামলা শুরু করেছে ইরান। আজ সোমবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এর আগে মধ্যপ্রাচ্যের দেশ— বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান।

এ ছাড়া সোমবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে খবর এসেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু আন্তর্জাতিক পক্ষ উপসাগরীয় দেশগুলোকে সরাসরি যুদ্ধে নামাতে চাইছে বলে ইঙ্গিত দিয়েছেন অভিজ্ঞ কূটনীতিক হামাদ বিন জসিম। তিনি মনে করেন, বড় শক্তিগুলোর এই লড়াই এক সময় থেমে যাবে, কিন্তু আঞ্চলিক দেশগুলো যদি একবার যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে এর দীর্ঘমেয়াদী ক্ষত মুছতে কয়েক দশক লেগে যেতে পারে।

কাতারের এই সাবেক প্রধানমন্ত্রীর মতে, সরাসরি সংঘর্ষ মানেই হচ্ছে নিজেদের সম্পদ অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার নামান্তর। তিনি তার পোস্টে উল্লেখ করেন, “সরাসরি সংঘর্ষ ঘটলে তা উভয় পক্ষের সম্পদকে পুরোপুরি তছনছ করে দেবে। আর তখনই বিভিন্ন বিদেশি শক্তি আমাদের ‘উদ্ধার’ করার অজুহাতে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। তাই আমার ব্যক্তিগত অভিমত হলো— কোনোভাবেই যেন আমরা এই মরণঘাতি উত্তেজনার পিচ্ছিল পথে পা না বাড়াই।”

বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে হামাদ বিন জসিমের এই বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলো যখন ইরানের ‘আগ্রাসনে’র বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে, তখন কাতারের সাবেক এই প্রধানমন্ত্রীর ‘ব্যক্তিগত মতামত’ কৌশলগত কূটনীতির একটি ভিন্ন দিক উন্মোচন করল। তার এই সতর্কতাকে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার এবং পরোক্ষভাবে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার একটি বলিষ্ঠ আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ

৯ ঘণ্টা আগে

টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, পালটা আঘাতের দাবি ইরানের

গত মাসের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও প্রতিদিনের হামলা-পালটা হামলার পর্যায়ে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি

১৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে বন্ধ হবে বাব আল-মান্দেব— হুতিদের প্রস্তুত রেখেছে ইরান

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা

১ দিন আগে

বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি যুক্তরাষ্ট্রের

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

১ দিন আগে