পাকিস্তানে পুলিশ চৌকিতে জঙ্গি হামলা, ১৪ কর্মকর্তা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে গাড়িবোমা হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ চৌকির ধ্বংসস্তূপে জড়ো হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে বোমা হামলার পর ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলায় অন্তত ১৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (৯ মে) এ হামলার ঘটনা ঘটে। রোববার (১০ মে) পাকিস্তান পুলিশ এ তথ্য জানিয়েছে।

‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন’ নামে একটি জঙ্গি জোট এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশ সূত্র জানায়, এ হামলায় তারা ড্রোনও ব্যবহার করেছে।

হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশ চৌকিটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট-পাথর, আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান এক বিবৃতিতে জানান, ধসে পড়া চৌকি থেকে ১৪ জন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে পুলিশ চৌকিতে আঘাত হানে। এরপর তারা ভেতরে প্রবেশ করে জীবিত থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ চৌকির ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ সময় সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স
হামলায় ক্ষতিগ্রস্ত পুলিশ চৌকির ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ সময় সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশকে সহায়তা করতে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়, এতে আরও হতাহতের ঘটনা ঘটে।’

উদ্ধারকারী সংস্থা ও বেসামরিক হাসপাতালের অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মকর্তারা জানান, বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও সংঘাত উসকে দিতে পারে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায়, যা ইসলামাবাদের দাবি অনুযায়ী জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সীমান্ত জুড়ে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি।

ইসলামাবাদের অভিযোগ, কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে তালেবান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানে জঙ্গিবাদ দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement