পাক-আফগান পালটাপালটি হামলা অব্যাহত, আলোচনায় বসতে চায় তালেবান

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্তে সংঘর্ষের পর তালেবান সৈন্যরা একটি গাড়িতে ওঠেন। ছবি: রয়টার্স

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের দ্বিতীয় দিনেও পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশই দাবি করেছে, তারা প্রতিপক্ষের বড় ধরনের ক্ষতি করে চলেছে।

এর মধ্যে ইরানের পর সংযুক্ত আরব আমিরাতও পাক-আফগান সংঘাতে মধ্যস্ততা করার আগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকারান্তরে সমর্থন জানিয়েছে পাকিস্তানকে। চলমান পরিস্থিতিতে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

বিবিসি, আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আফগানিস্তানের আরও বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। তালেবান কর্তৃপক্ষও জানিয়েছে, তারা পাকিস্তানের একাধিক সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের কিলা সাইফুল্লাহ সেক্টরে অবস্থিত আলা জিরগা থানা চৌকি, কিলা সাইফুল্লাহ সেক্টরে অবস্থিত রহিম থানা চৌকি, আজম ওয়ারসক সেক্টরের শাগা চৌকি এবং খাইবার, ওমারি ও নোশকি সেক্টরে অবস্থিত বিভিন্ন চৌকিতে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে।

এদিকে আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে আগুন ধরে যায়।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী ৩৩১ জন আফগান তালেবান সদস্যকে হত্যা করেছে এবং আরও পাঁচ শতাধিককে আহত করেছে। এ সময় নিরাপত্তা বাহিনী ১০৪টি চৌকি ধ্বংস করেছে এবং ২২টি চৌকি দখলে নিয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করে নেন, পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।

দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতে আফগানিস্তানের সরকার তালেবানের পক্ষ থেকে আলোচনায় বসার আগ্রহের কথা জানা গেছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মুত্তাকি তাকে জানিয়েছেন, আফগানিস্তান বরাবরই পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধানে বিশ্বাসী।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও নমনীয় সুরে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান সংকট নিরসনে যুদ্ধের চেয়ে সংলাপকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সেনাবাহিনীর ওপর তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলার জেরে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে দুই প্রদেশে প্রায় ৮০ জন নিহত হন।

এর প্রতিশোধ হিসেবে ২৬ ফেব্রুয়ারি রাতে ডুরান্ড লাইনের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনা চৌকিতে আফগান বাহিনীর অতর্কিত হামলায় ৫৫ জন সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে পাকিস্তান, শুরু হয় ‘অপারেশন গজব-লিল হক’। এ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ৩৩১ জন আফগান তালেবান সদস্য নিহত এবং আরও পাঁচ শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে