ডেস্ক, রাজনীতি ডটকম

সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গুলিবিনিময়ের সময় ভারতীয় বাহিনীর ডজনখানেক সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন কিছু পাকিস্তানি কর্মকর্তা। তাদের জানান, সঠিক সংখ্যাটি নির্ধারণ করা কঠিন।
এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
বিবিসি এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বললে তিনি জানান, বুধবার থেকে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে ধারণা করছেন তিনি।
খাজা আসিফ স্বীকার করেন, পাকিস্তানও “ক্ষতির সম্মুখীন” হয়েছে, তবে তিনি সেই সংখ্যা জানেন না।
তিনি দাবি করেন, ভারত সংঘর্ষের সূচনা করেছে এবং ভারতের দুটি ব্রিগেড সদর দফতর হামলার শিকার হয়েছে। যদিও দিল্লি এই দুটি দাবিই অস্বীকার করেছে।
বিবিসি নিজস্বভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো বার্তা বা তথ্য পায়নি।
আগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতীয় প্রতিরক্ষা অবকাঠামোর ওপর ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি বাংলা

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৯ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে