ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বুধবার (১৪ মে) উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে।
পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন।
ইসহাক দার বলেন, “ডিজিএমওদের প্রথম কথোপকথনের সময়, যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।”
তিনি বলেন, গত ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানান, নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তার কথায়, “১০ মে সকাল সোয়া ১০টার দিকে, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই, যিনি আমাকে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। তখন আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল।”
ইসহাক দার বলেন, তিনি শীর্ষ মার্কিন কূটনীতিককে বলেছিলেন যে নয়াদিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি থাকে, তাহলে পাকিস্তানও তা করতে প্রস্তুত। পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সূত্র : জিও নিউজ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে