সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন, বিরোধীদের ওয়াকআউট

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে সংবিধানের ২৭তম সংশোধনী বিল পাস হয়েছে। ছবি: সংগৃহীত

সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে বিচার বিভাগ সংস্কারের বিধান রেখে পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী বিল পাস হয়েছে। বিলটিতে সংবিধানের মোট আটটি সংশোধনী আনা হয়।

বুধবার (১২ নভেম্বর) পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রচণ্ড হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই বিল পাস হয়েছে। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাস হলেও এর প্রতিবাদে বিরোধীরা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

জিও নিউজ ও ডনের খবরে বলা হয়েছে, আইনমন্ত্রী আজম নাজির তারার ভোটাভুটির জন্য বিলটি উপস্থাপন করেন। বিল পাসের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পিএমএল-এন প্রেসিডেন্ট নওয়াজ শরিফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন ২৩৪ আইনপ্রণেতা। বিপক্ষে ভোট পড়ে মাত্র চারটি। এ সময় বিলটির বিরোধিতা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওয়াকআউট করে। দলটির আইনপ্রণেতারা ভোটাভুটিতে অংশ নেননি।

এ ছাড়া কয়েকটি বিরোধী দল বিলের কপি ছিঁড়ে ফেলে। বিরোধীরা বলছেন, এ পদক্ষেপে দেশের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হবে। জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) চার সদস্য, যারা একসময় ক্ষমতাসীন পিএমএল-এনের ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

পাকিস্তান সংবিধানের এই সংশোধনীর ফলে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। বড় ধরনের পরিবর্তন আসবে সামরিক কাঠামোতেও। এই বিলের ফলে সেনাপ্রধান আসিম মুনির এখন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে সৃষ্ট নতুন পদে উন্নীত হবেন।

সংশোধনী অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী ও বিমান বাহিনীও এখন থেকে সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পরও পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এ পরিবর্তনের ফলে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

এদিকে এই সংশোধনীর ফলে সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে স্থানান্তরিত হবে, যে আদাতের নিয়োগ প্রক্রিয়া থাকবে সরকারের হাতে। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সরকারি নীতিমালা আটকে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করায় এ বিধান যুক্ত করা হয়েছে বলে মনে করছেন বিরোধীরা।

জাতীয় পরিষদে বিলটি পাস হওয়ায় আইনপ্রণেতাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিলটি এখন আবারও বিতর্ক ও পর্যালোচনার জন্য পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে ফেরত পাঠানো হবে। সেখানে পাস হলে প্রেসিডেন্টের সইয়ের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে