ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (১৫ জুলাই) দলের সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এ ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গওহর আলী খান বলেন, বৈঠকে জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে ৫ আগস্ট সারা দেশে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দলের সংসদীয় সদস্যরা সর্বসম্মতিক্রমে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারাবন্দিত্বের নিন্দা জানিয়েছেন। তাদের মতে, ইমরান খানের কারাবাস সম্পূর্ণ অন্যায়।
ব্যারিস্টার গওহর জানান, দলটি বিভিন্ন বিষয়ে আদালতের শরণাপন্ন হলেও এখনো অনেক মামলার রায় বা সিদ্ধান্ত আসেনি। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ও বিরোধী জোট যৌথভাবে ঘোষণা দেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের বিক্ষোভ আগের কর্মসূচিগুলোর তুলনায় ভিন্ন ধরনের হবে।’
২০২৩ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির (তোশাখানা) মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ার পর ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পিটিআই দাবি করে আসছে, তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন মামলার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিমধ্যে কিছু মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হলেও বেশ কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খানও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, গত ১২ জুলাই খাইবার পাখতুনখোয়ার লোয়ার দিরে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। তিনি কর্মীদের সংগঠিত থাকার এবং দলের নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি দলীয় আইনপ্রণেতাদেরও সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে চাপ দেওয়ার আহ্বান জানান।
এদিকে ইমরান খানের পরিবার ও পিটিআই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কারাগারে তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।
সম্প্রতি নিয়মিত চোখের চিকিৎসার অংশ হিসেবে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চোখে পঞ্চমবারের মতো বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামে চোখের একটি গুরুতর সমস্যায় ভুগছেন। এই রোগে রেটিনা থেকে রক্ত বহনকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায় এবং এটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও হৃদ্রোগের মতো ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।
১ দিন আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে
সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
র্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।
১ দিন আগে