পাকিস্তানে ভারতের হামলা: যা বলা হলো ইমরান খানের ফেসবুকে

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের ছয়টি শহরে মঙ্গলবার মধ্য রাতে হামলা করেছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় চলে এসেছে দুই দেশের এই সংঘাত। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতেই পাকিস্তানের রাজনৈতিক আকাশেও উঠছে নতুন ঝড়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুক পাতায় ভেসে উঠল এক পুরোনো ভিডিও। যেখানে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলেছিলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ পর্যন্ত লড়ব।” আর সেই সঙ্গে মুক্তি চাওয়া হলো কারাবন্দী ইমরানের।

২০১৯ সালে জাতিসংঘে দেওয়া ইমরানের সেই বক্তব্যের ভিডিওটি যেন এই মুহূর্তে এক অগ্নিস্ফুলিঙ্গ। পুলাওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধের দামামা বাজছিলো তখন ইমরান বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাত গুণ ছোট, সে কী করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি—‘লা ইলাহা ইল্লাল্লাহ’—এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে, তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে।

ইমরানের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে একজন নির্ভীক নেতা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই কথাটিই ঘোষণা করেছিলেন। বহিরাগত হুমকির মুখে, একটি সার্বভৌম দেশকে শক্তি ও ঐক্যের সাথে প্রতিক্রিয়া জানাতে হবে। এই ঐক্য কেবল প্রকৃত নেতৃত্বেই সম্ভব!! জনগণের কণ্ঠস্বর, বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে একত্রিত করতে সক্ষম একমাত্র ব্যক্তি ইমরান খানকে মুক্ত করার এবং পরামর্শ নেওয়ার সময় এসেছে।'

ভারত আর পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন সামরিক রূপ নেয় মাঝেমধ্যেই। ২০১৯ সালেও ঘটেছিল এমন কিছু। সে বছর ফেব্রুয়ারিতে পুলাওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য। এরপর থেকে দুই দেশ চলে এসেছিল মুখোমুখি অবস্থানে। এরপর সে বছর জাতিসংঘে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন ইমরান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে