বাড়ি ভাড়া বিতর্ক: লেবার সরকার থেকে রুশনারা আলীর পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
রুশনারা আলী। ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়া নিয়ে বিতর্কের জেরে ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুশনারা আলী গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়ী হন। ২০১০ সালে রুশনারা ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তার মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছে। খবর বিবিসির।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি বিক্রি করার কথা বলে নোটিশ দিয়ে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন। তবে ঘোষণা অনুযায়ী বাড়ি বিক্রি না করে সেটি ৩৩০০ পাউন্ড থেকে ৭০০ বাড়িয়ে অর্থাৎ ৪০০০ পাউন্ডে নতুন ভাড়াটিয়ার কাছে ভাড়া দেন তিনি। যা ব্রিটিশ 'ভাড়াটিয়া অধিকার বিল' অনুযায়ী প্রতারণা।

এতে এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এ এমপি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

তবে রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে আবার বাড়িটি ভাড়া দেন।

প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে-এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ফ্ল্যাট কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে গত ১৪ জানুয়ারি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লেবার পার্টির আরেক এমপি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ও সিটি মিনিস্টার ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে
Advertisement