হাসপাতালে বোরকা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ এবার নারী রোগী, সেবিকা ও কর্মীদের জন্য সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে ৫ নভেম্বর থেকে নারীদের জন্য পুরো শরীর ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এমএসএফ-এর দাবি, এই কড়াকড়ির কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার পর হাসপাতালের জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে। যদিও তালেবানের 'প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়' জোর করে বোরকা পরানোর বিষয়টি অস্বীকার করে শুধু 'হিজাব' পরিধানের কথা বলছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ৫ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে এমএসএফ-এর আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও বাধা তৈরি করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় সীমিত করছে। এমনকি যেসব নারীর জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে তালেবান সরকারের একজন মুখপাত্র এমএসএফ-এর এই বক্তব্য অস্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পর কিছুটা শিথিলতা আনা হয়েছে।

এমএসএফ জানায়, হেরাত আঞ্চলিক হাসপাতালে সংস্থাটি শিশু বিভাগের সহায়তা দিচ্ছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনে জরুরি রোগীর ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

সারা শাতো জানান, তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশদ্বারে অবস্থান নিয়ে বোরকা না পরা নারীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। সাধারণত বোরকা একটি একখণ্ড কাপড়, যা মুখ ও পুরো শরীর ঢেকে রাখে এবং সামনের অংশে কেবল একটি জালের ফাঁক দিয়ে দেখা যায়।

তালেবানের ‘প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়ের’ মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার বলেছেন, নারীদের জোর করে বোরকা পরানো হচ্ছে—এটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের মন্ত্রণালয়ের অবস্থান শুধু ‘হিজাব’ পরিধানের বিষয়ে।

তিনি বলেন, হিজাব বলতে সাধারণভাবে শরীর ঢেকে রাখা বোঝায়, যা অনেক মুসলিম নারী মাথার ওড়নাও হিসেবে ব্যবহার করেন।

খায়বার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্নভাবে করা হয়, যার অনেকটাই শরিয়াহ আইনের সঙ্গে সাংঘর্ষিক।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে
Advertisement