প্রতিবেদক, রাজনীতি ডটকম

পিএইচডি গবেষণার চূড়ান্ত পর্যায়ে এসে স্বপ্ন ভেঙে চুরমার হলেও, মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মান দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
গতকাল মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা সূচক এই ডিগ্রি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করেছে।
মিয়ামি কনস্যুলেট নিশ্চিত করেছে যে, তাদের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির আজীবন সাধনার এই স্বীকৃতি গ্রহণ করবেন।
এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে এসে এই মেধাবী দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল প্রয়াণের ক্ষতি অপূরণীয় হলেও, মরণোত্তর এই ডিগ্রি প্রদানের মাধ্যমে তাদের শিক্ষা ও সাধনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজনীতি/এসআর

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে