ইতালিতে এমপিকে ‘হত্যার হুমকি’, বাংলাদেশি বহিষ্কার

ডেস্ক, রাজনীতি ডটকম
মনফালকোন শহরের পৌরসভা ভবন। ছবি: সংগৃহীত

ইতালিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আন্না মারিয়া চিসিন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে।

গরিজিয়া পুলিশ জানায়, অভিযুক্তের নাম আইয়ুব খান (৩৮)। আদালত তাকে বহিষ্কারের নির্দেশ দিলে বুধবার (২০ আগস্ট) তাকে দেশে ফেরত পাঠানো হয়।

তবে এই বহিষ্কার প্রক্রিয়া নিয়ে ইতালির রাজনৈতিক মহলে ভিন্নমত দেখা দিয়েছে। অভিযুক্তের মানসিক সমস্যা ছিল বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অভিযুক্ত আইয়ুব খান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া অঞ্চলের সীমান্তবর্তী শহর মনফালকোনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে তিনি এমইপি আন্না মারিয়া চিসিন্টকে ‘গলা কেটে হত্যার হুমকি’ দেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।

এরপর আদালতের নির্দেশে বুধবার (২০ আগস্ট) ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিলানে বাংলাদেশের কনস্যুলেট কর্মকর্তা রফিকুল আলম। তিনি বলেন, 'প্রত্যেক বাংলাদেশিকে ইতালির আইন-কানুন মেনে চলতে হবে। অপরাধ থেকে দূরে থেকে সুনামের সঙ্গে বসবাস করাই প্রবাসীদের দায়িত্ব।'

ইতালিতে কট্টর ডানপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত আন্না মারিয়া চিসিন্ট লিগা পার্টির সদস্য। মেয়র থাকাকালে তিনি মনফালকোন শহরে একাধিক মসজিদ বন্ধ করে দেন, আজান নিষিদ্ধ করেন এবং সরকারি কার্যালয়ে বোরকা পরা নিষিদ্ধ করেন। এসব কারণে স্থানীয় মুসলমানদের মধ্যে তার প্রতি ক্ষোভ রয়েছে।

আইয়ুবের বহিষ্কার নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিসিন্ট বলেন, 'ইতালিতে একজন বিপজ্জনক চরমপন্থি কমলো। এটাই সেই ইতালি, যা আমরা চাই। আমি গরিজিয়া ও ভেনিসের পুলিশ প্রধান, গরিজিয়ার গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।'

তবে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ ডেবোরা সেরাচ্চিয়ানি এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি চাই অপরাধের তদন্ত হোক এবং প্রমাণিত হলে শাস্তি দেওয়া হোক। কিন্তু তাকে এভাবে বিমানে চড়ে চলে যেতে দেওয়া কেন? ইতালিতে অপরাধ করলে, ইতালিতেই বিচার ও শাস্তি হওয়া উচিত। এই বহিষ্কার প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসছে, যা সন্দেহ তৈরি করছে।'

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী জানান, 'আইয়ুব খান দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই মদ্যপান করে রাস্তায় হট্টগোল করতেন এবং অকারণে মানুষকে গালাগালি দিতেন।'

মনফালকোনের সিটি কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি সানি ভূইয়া বলেন, 'আমরা চাই ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়। এজন্য সবারই উচিত স্থানীয় আইন-কানুন মেনে চলা।'

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement