প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরবেহর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইও তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার এক ঘোষণায় জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডকে ওপেনএআইয়ের বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের আওতায় আনা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ওপেনএআইয়ের বিরুদ্ধে আমাদের তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। কারণ, এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অপরাধী ঘটনার আগে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।’
উল্লেখ্য, হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় বর্তমানে ইউএসএফের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্ত করছে। এ ঘটনায় লিমনের রুমমেট, ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, পরিবারের পাশে থাকা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক গোলাগুলির ঘটনায় সম্প্রতি ওপেনএআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে ফ্লোরিডা অঙ্গরাজ্য সরকার। অভিযোগ আছে, ওই হামলার আগে বন্দুকধারীকে অস্ত্র ও গুলিসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছে ওপেনএআইয়ের চ্যাটবট।
গত ২১ এপ্রিল উথমায়ার ওপেনএআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে উথমায়ার বলেন, ‘গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ওই হামলাকারী শুধু নিজের মাথায় আসা চিন্তাগুলোর উত্তর চ্যাটজিপিটির কাছে খোঁজেনি, বরং চ্যাটজিপিটি তাকে হাতে-কলমে ওই হামলার ছক তৈরি করতে সাহায্য করেছে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে