গাড়িতে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে চার ভাইয়ের মৃত্যু: ওমান পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১৮: ০৪
ছবি: সংগৃহীত

ওমানে চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালু থাকা গাড়ির এসির এক্সজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়, গাড়ি চালু থাকা অবস্থায় দীর্ঘ সময় ভেতরে অবস্থান করায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছিলেন চার ভাই। এ ঘটনার পর আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকতে সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।

নিহতরা হলেন— রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

এদিকে চট্টগ্রাম সমিতি ওমানের নেতারা জানান, বুধবার সন্ধ্যায় বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশে রওনা হন চার ভাই। রাত ৮টার পর তাদের একজন এক আত্মীয়কে ভয়েস মেসেজে অসুস্থতার কথা জানান। সঙ্গে নিজেদের অবস্থানও পাঠান। তিনি জানান, গাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থায় তারা নেই, নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এ সময় তারা মায়ের কাছেও ফোন করে দোয়া চান।

পরে একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা খুলে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহত চার ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। স্বজন, বাংলাদেশ দূতাবাস এবং চট্টগ্রাম সমিতি ওমানের সহযোগিতায় একই ফ্লাইটে তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে তিন দিন পেরিয়ে গেলেও চার ভাইয়ের মা খাদিজা বেগম এখনো জানেন না তার ছেলেরা আর বেঁচে নেই। পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন, ছেলেরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছেলেদের মৃত্যুর খবর সহ্য করতে পারবেন না আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হয়েছে।

পরিবারের একমাত্র জীবিত ছেলে মোহাম্মদ এনাম মায়ের দেখভাল করছেন। আত্মীয়স্বজন বা প্রতিবেশীরা যেন এই খবর খাদিজা বেগমকে জানাতে না পারেন, সেজন্য বাড়ির ফটকেও তালা দেওয়া হয়েছে।

গত শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, দূতাবাস ও ওমান সরকারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেলে বাংলাদেশগামী ফ্লাইটে চার ভাইয়ের মরদেহ একসঙ্গে দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে

নিহত চার ভাইয়ের দাফনের জন্য ইতোমধ্যে কবরস্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কবরেই দাফন করা হবে তাদের। নিহতদের খালাতো ভাই এমরান হোসেন জানান, প্রবাসে থাকা চার ভাইয়ের পাঠানো টাকায় দীর্ঘদিন পর সচ্ছলতার মুখ দেখেছিল পরিবারটি। কিন্তু একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement