ইতালির ভেনিস সিটিতে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত অষ্টগ্রামের আফাই

কিশোরগঞ্জ প্রতিনিধি
ইতালির ভেনিসের কাউন্সিলর আফাই আলী। ফাইল ছবি

ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকা থেকে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের অষ্টগ্রামের আফাই আলী। ইতালির প্রভাবশালী রাজনৈতিক দল ‘পার্তিতো ডেমোক্রেটিকো’র (পিডি) মনোনয়নে ভোটে জয় পান আফাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মতিউর রহমান।

গত ২৫ ও ২৬ মে ইতালির ভেনিসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী আফাই আলী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ইতালি প্রবাসী আব্বাস আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি জমান আব্বাস আলী। বহু চড়াই-উৎরাই পেরিয়ে ইতালির নাগরিকত্ব পান তিনি। ২০০২ সালে স্ত্রী-সন্তানকেও ইতালি নিয়ে যান।

ওই বছর যখন আফাই আলী ইতালি পাড়ি জমান তখন তিনি আব্দুল্লাপুর গ্রামের ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তেন। ভেনিসে পৌঁছে নতুন করে শুরু করেন পড়ালেখা। সঙ্গে সামাজিক-সাংস্কৃতিক ও খেলাধুলায় যুক্ত থাকেন।

আফাই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যোগ দেন ইতালির পিডি পার্টিতে। তরুণ এই বাঙালির রাজনৈতিক চিন্তা-চেতনা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়। সেই নির্বাচনে ইতালির ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

ভেনিস মিউনিসিপ্যালের মেয়াদ পাঁচ বছর। তবে মাঝে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে নির্বাচন হয়েছে এ বছর। এতে আফাই ফের মেস্ত্রে কার্পেনেদো এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিভিন্ন দলের ১৭ জন প্রার্থী। সবাইকে হারিয়ে শেষ পর্যন্ত আফাই টানা দ্বিতীয়বার জয় ছিনিয়ে নিয়েছেন।

আফাই আলীর বিজয়ে বাঙালিদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার জন্মভূমি অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুরেও বইছে আনন্দের বন্যা।

বিপুল ভোটে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত করায় ভেনিস সিটি করপোরেশনের মেস্ত্রে কার্পেনেদোর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফাই আলী বলেন, বাঙালি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা এখন আমি সরাসরি মেয়র সমীপে উপস্থাপন ও বাস্তবায়নে কাজ করতে পারব। এতে বাঙালি কমিউনিটি উপকৃত হবে, ইনশাআল্লাহ।

উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে যারা ইতালিতে যান তাদের উদ্দেশে আফাই বলেন, অবৈধভাবে ইতালিতে আসতে গিয়ে অনেকে জীবনের ঝুঁকিতে পড়েন। তাদের জন্য কষ্ট হয়। তাদের উদ্দেশে বলব, ধৈর্য ধরে ইতালীয় নিয়মকানুন মেনেও এখানে আসা যাবে। সেটি হবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৬ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৬ ঘণ্টা আগে

লেবাননে 'যুদ্ধবিরতিতে সম্মত' ইসরায়েল ও হিজবুল্লাহ, জানালেন মার্কিন কর্মকর্তা

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিটিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের সম্ভাবনা চরম ঝুঁকির মুখে পড়েছিল। এরপরই এই যুদ্ধবিরতির খবর এলো।

২০ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে প্রবেশ: ৪৮ ঘণ্টা আগে ইরানের অনুমতি বাধ্যতামূলক

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ পরিচালনাকারীদের হরমুজ প্রণালিতে প্রবেশ করার অন্তত ৪৮ ঘণ্টা আগে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্য, রুট ও সময়সূচি উল্লেখ করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে প্রণালিতে প্রবেশ কিংবা বের

২১ ঘণ্টা আগে