আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

ডেস্ক, রাজনীতি ডটকম
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট লটারি। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি কর্মসূচি বিগ টিকেটের সিরিজ ২৮৮-এর ড্রতে ১০ লাখ দিরহাম (প্রায় তিন কোটি ৩০ লাখ টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। একই ড্রতে ভারত ও বাংলাদেশের পাঁচজন প্রবাসীর প্রত্যেকে ১০ লাখ দিরহাম করে জিতেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

একই ড্রতে আরও ১০ লাখ দিরহাম জিতেছেন ভারতীয় প্রবাসী ল্যান্সি প্যারিস। তার টিকিট নম্বর ছিল ৪৩৪৪২০। এ ছাড়া এ ড্রয়ের ভাগ্য পরীক্ষায় বিজয়ী হয়েছেন ভারতের কেরালার তিন প্রবাসী।

তাদের একজন উপেন্দ্রন সিজু, যিনি প্রায় ২০ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। গত ৯ বছর ধরে ২০ সদস্যের একটি দলের সঙ্গে নিয়মিত বিগ টিকেট কিনছিলেন তিনি। প্রথমবারের মতো পুরস্কার জিতে সিজু জানান, তিনি নিজের অংশের অর্থ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ করবেন। একই সঙ্গে ভবিষ্যতেও ড্রতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

আরেক বিজয়ী শিবপ্রসাদ রাভীন্দ্রন প্রায় ২৯ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। গত ১২ বছর ধরে ২৭ সদস্যের একটি দলের সঙ্গে প্রতি মাসে বিগ টিকেটে অংশ নিয়ে আসছিলেন। পুরস্কারের অর্থের নিজের অংশ তিনি ভারতে থাকা পরিবারের জন্য, বিশেষ করে কেরালায় মেয়ের পড়ালেখার পেছনে ব্যয় করার পরিকল্পনা করেছেন।

অন্যদিকে অখিল এবারই প্রথম বিগ টিকেটে অংশ নিয়েছিলেন। মাত্র চার বছর আগে পরিবারসহ আমিরাতে যাওয়া এই ভারতীয় প্রবাসী পাঁচ বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনেছিলেন। প্রথম চেষ্টাতেই ১০ লাখ দিরহাম জিতে তিনি নিজের অংশ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিগ টিকেট জানিয়েছে, জুলাই মাসের প্রচার এখনো চলমান। আগামী ৩ আগস্ট অনুষ্ঠেয় লাইভ ড্রতে একজন বিজয়ী পাবেন দুই কোটি দিরহামের জ্যাকপট, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি টাকা। একই দিনে আরও পাঁচজন সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবেন এক লাখ দিরহাম করে।

এ ছাড়া জুলাই জুড়ে আরও তিনটি সাপ্তাহিক ই-ড্র হবে, যেখানে প্রতি ড্রতে চারজন বিজয়ী পাবেন ২৫ হাজার দিরহাম করে। পাশাপাশি ‘দ্য বিগ স্পিনে’র মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম জেতার সুযোগ এবং মাসেরাতি গ্রেকালে ও ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি জেতার সুযোগও থাকছে অংশগ্রহণকারীদের জন্য।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিগ টিকেট লটারিতে এক প্রবাসী বাংলাদেশি গ্র‍্যান্ড প্রাইজ হিসেবে জিতে নেন দুই কোটি দিরহাম বা প্রায় ৬৬ কোটি টাকা। এ ছাড়া গত নভেম্বরের ড্রতে বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মহিন জিতে নেন আড়াই লাখ দিরহাম বা প্রায় ৮৩ লাখ টাকা। মহিন সেবারই প্রথম এই লটারিতে টিকিট কিনেছিলেন।

রাজনীতি/টিআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement