অবৈধ বাংলাদেশি সন্দেহে আসামে আটক দেড় শতাধিক

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের আসাম রাজ্যে প্রায় দেড়শ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। রোববার (২৫ মে) গুয়াহাটি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা পুলিশের এ ধরনের আচরণকে ‘হয়রানি’ বলে অভিযোগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও কাগজপত্র যাচাই-বাছাই করছে পুলিশ। আটকের পর তাদের গুয়াহাটির বিরুবাড়ি পুলিশ রিজার্ভ ক্যাম্পে রাখা হয়। সেখানে আটককৃতদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গিয়ে তাদের মুক্তির আবেদন জানান।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেয়। এর পরপরই আসামসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অভিযান শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement