কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ আরোহী নিয়ে বিধ্বস্ত সামরিক বিমান হারকিউলিস সি-১৩০-এর ধ্বংসাবশেষের পাশে উদ্ধার অভিযান।ছবি: সংগৃহীত

কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

সোমবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই হারকিউলিস সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়, যাতে ১১০ জন সৈন্য এবং ১১ জন ক্রু ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এক্সে জানিয়েছেন, এই ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আমাজনীয় প্রদেশ পুতুমায়োর একটি প্রত্যন্ত পৌরসভা পুয়ের্তো লেগুইজামোতে ঘটেছে। এলাকাটি প্রতিবেশী দেশ পেরু এবং ইকুয়েডর সীমান্তের কাছে অবস্থিত।

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো অনলাইনে কিছু ছবি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই মাঠ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং একদল সৈন্য ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটছেন।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শেয়ার করা সামরিক কমান্ডের বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবাহিনী আরও জানিয়েছে, হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১১০ সৈন্য এবং ১১ জন ক্রুসহ মোট ১২১ আরোহী ছিলেন। বিমানটি সৈন্যদের পুতুমায়ো প্রদেশের অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল। এর আগে কর্মকর্তারা ১২৫ আরোহীর কথা জানিয়েছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যম এমন কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা তাদের মোটরসাইকেলে করে আহত সৈন্যদের দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।

কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেছেন যে দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি, ‘তবে শুধু এটুকুই জানা গেছে যে বিমানটিতে সমস্যা দেখা দিয়েছিল এবং সেটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।’

বিমানবাহিনী কমান্ডার আরও যোগ করেন যে, আহতদের রাজধানী বোগোটা এবং অন্যান্য স্থানের হাসপাতালে স্থানান্তরের জন্য ৭৪টি বেড সংবলিত দুটি বিমান ওই এলাকায় পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট পেত্রো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের সামরিক বাহিনীর বিমান ও অন্যান্য সরঞ্জাম আধুনিকীকরণের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন।

তিনি বলেন যে, এই প্রচেষ্টাগুলো ‘আমলাতান্ত্রিক জটিলতার’ কারণে বাধাগ্রস্ত হয়েছে এবং তিনি ইঙ্গিত দেন যে এর জন্য কিছু কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।

পেত্রো বলেন, যদি বেসামরিক বা সামরিক প্রশাসনিক কর্মকর্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম না হন, তবে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে।

সানচেজ লিখেছেন যে, এই দুর্ঘটনা দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা আশা করি, আমাদের প্রার্থনা এই শোক কিছুটা লাঘব করতে সাহায্য করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement