‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী’

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার গুজব উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। গতকাল সোমবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে ডেপুটি প্রিন্সিপালের মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে চীনের প্রভাব ছিল- এমন দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হলে বেদান্ত প্যাটেল বলেন, তিনি এসব বিষয়ে কোনো অনুমান করতে চান না।

ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ভারতের কিছু সংবাদমাধ্যম বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা বলছে- এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে, প্যাটেল বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, এগুলো সত্য নয়। এ কারণেই আমি এগুলো দেখিনি।’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন ইস্যুতে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলা হয়, তারা একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সব বন্দরে মার্কিন নৌ অবরোধ, জ্বালানি স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চরম বার্তা দিয়ে বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি শেষের জন্য রেখে দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের পালটা আঘাত

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দেশটির জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।

১ দিন আগে

হরমুজে শুল্কারোপে যুক্তরাষ্ট্র ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

১ দিন আগে