ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ও এর পাশের পিকঅ্যাক্স মাউন্টেনের স্যাটেলাইট চিত্র। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার (১৩ জুলাই) হিউ হিউইট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।”

তিনি আরও বলেন, “আমরা (পিকঅ্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। তাদের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো যাচ্ছে না। যখনই আমরা এ বিষয়ে কিছু শুনি, তখনই আমরা সেটি উড়িয়ে দিই। তাই তারা এ বিষয়ে কথা বলতে পছন্দ করে না। তবে খুব শিগগিরই আমরা সম্ভবত পিকঅ্যাক্সেও হামলা চালাব।”

পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত স্থাপনা, যা ইরানের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। সেখানে মাটির অনেক গভীরে নির্মিত দুটি টানেল কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমারও নাগালের বাইরে এসব স্থাপনা।

এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে ইরানি জাহাজ চলাচলের ওপর আবারও অবরোধ কার্যকর করবে এবং হরমুজ প্রণালি খোলা রাখতে ব্যবস্থা নেবে। তবে এর জন্য অর্থ নেওয়া হবে। দুই পক্ষের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময়ের পর তিনি এই ঘোষণা দেন।

হিউ হিউইট শো-তে ট্রাম্প আরও বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাব এবং আগামীকালও কঠোর হামলা চালাব। আর তারা এটি ঠেকানোর জন্য কিছুই করতে পারবে না।”

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে
Advertisement