ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের আহমেদাবাদে বিমানবন্দরের কাছে একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদমাধ্যমটি প্রথমে যাত্রীর সংখ্যা ২৫০ জনের বেশি বলে জানিয়েছিল।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেন। ২৫০ জনের বেশি আরোহী নিয়ে প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ওই এলাকার যান চলাচল অন্য পথে সরিয়ে দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প নতুন এ আলটিমেটাম দিয়েছেন। গ্রিনিচ মিন টাইম অনুযায়ী শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিটে পোস্টটি করেন ট্রাম্প। ফলে তার আলটিমেটাম অনুযায়ী ইরান হরমুজ প্রণালি খুলে দিতে গ্রিনিচ মিন টাইমে সোমবার (২৩ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত সময় পাবে।
১০ ঘণ্টা আগে
রোববার (২২ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, নিখোঁজ থাকা শেষ আরোহীকে খুঁজে বের করতে বিশেষায়িত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করনি মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। অপর দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ ইরান যে নীতির কথা বলে, তার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর গুরুতর প্রভাব পড়বে।
১৬ ঘণ্টা আগে