কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত, তুরস্কের ৩ নাগরিকসহ নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৭: ৫৭
কাতারের একটি সামরিক হেলিকপ্টার। ফাইল ছবি

কাতারের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক, বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।

রোববার (২২ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনাসদস্য। আর দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী।

তুরস্ক আরও জানিয়েছে, কাতার এ দুর্ঘটনা তদন্ত করে দেখছে। এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে রোববার ভোরে কাতার জানিয়েছিল, নিয়মিত দায়িত্ব পালনকালে হেলিকপ্টারটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে এটি আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়। ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে বিশেষায়িত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেকটি বিবৃতিতে নিহতদের নাম প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ওই বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য ছিলেন।

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে এই দুর্ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরান পালটা জবাব দিতে শুরু করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিশানায় পড়ছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও দেশটির স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে
Advertisement