ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানি সামরিক অ্যাটাশে ও দূতাবাসের কয়েকজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে বহিষ্কার করেছে সৌদি আরব। এসব কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি আরব ইরানের বিরুদ্ধে ‘স্পষ্ট ও ধারাবাহিক হামলার’ অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে।
রিয়াদ বলেছে, এসব হামলা শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশসহ একাধিক আরব ও মুসলিম রাষ্ট্রকে লক্ষ্য করে চালানো হচ্ছে। ইরানের এ কর্মকাণ্ড সৌদি সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক স্থাপনাকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা আন্তর্জাতিক আইন, প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতি, বেইজিং চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ (২০২৬)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ ইরান যে নীতির কথা বলে, তার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর গুরুতর প্রভাব পড়বে।
সৌদি আরব বলছে, ইরানি সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের আরও তিনজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

বুধবার (২৪ জুন) তারিখে জারি করা ওই স্মারকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য এবং এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হচ্ছে না।
১ দিন আগে
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
১ দিন আগে
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।
১ দিন আগে