ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০, এনডিটিভির প্রতিবেদন

ডেস্ক, রাজনীতি ডটকম
হতাহতদের অ্যাম্বুলেসে করে হাসপাতালে নেওয়া হচ্ছে

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে তাদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। বুধবার () সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এই সংবাদমাধ্যমটি। তবে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা সূত্রগুলোর স্পষ্ট করেনি গণমাধ্যমটি।

এনডিটিভি বলছে, সরকারি সূত্র জানিয়েছে- পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে ৭০ জনকে হত্যা করা হয়েছে।

অপারেশন সিঁদুর নামে এই হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ।

এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এপস্টেইন কেলেঙ্কারিতে গ্রেপ্তার সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান্ডেলসন, পরে জামিন

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ও অসদাচরণের তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভার সদস্য পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

১ দিন আগে

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

রোড আইল্যান্ড আয়তনে আমেরিকার সবচেয়ে ছোট অঙ্গরাজ্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবারের ঝড়টি অঙ্গরাজ্যটিতে হানা এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে হওয়া সর্বোচ্চ ২৮ দশমিক ৬ ইঞ্চি তুষারপাতের রেকর্ড ভেঙে দিয়েছে।

১ দিন আগে

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, শিশুসহ ৭ আরোহীর মৃত্যু

উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

২ দিন আগে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক নিহত

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ পরিচালিত হওয়ার প্রমাণ তালেবান প্রশাসনের কাছে উপস্থাপন করেছে পাকিস্তান।

২ দিন আগে