ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত।

সম্মেলনটি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে হবে, যেখানে সম্প্রতি ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি সুনির্দিষ্টভাবে সম্মেলনের ভেন্যু উল্লেখ করেননি।

জাকি জানান, সম্মেলনের উদ্দেশ্য হলো জাতিসংঘের পূর্ববর্তী সাধারণ পরিষদের একটি প্রস্তাব বাস্তবায়ন এবং দ্বি-রাষ্ট্র সমাধান অর্থাৎ ফিলিস্তিন ও ইসরায়েলের পৃথক রাষ্ট্র গঠনের পথকে ত্বরান্বিত করা, পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় অনুসন্ধান করা।

তিনি বলেন, সম্মেলনটি ‘গুরুত্বপূর্ণ এবং ব্যাপক’ হবে, কারণ এতে ফিলিস্তিন সংকটের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সব দিক নিয়ে আলোচনা হবে।

জাকি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে কিছু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা ‘একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব’ ফেলবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন চাপে খামেনির শেষকৃত্যে যোগ দেয়নি ১৩ দেশ, অন্যদেরও হুমকি

যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচারণার মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

১১ ঘণ্টা আগে

আলি খামেনিকে শেষ শ্রদ্ধা, তেহরানে শোকের জনসমুদ্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্‌যাপন, ভাষণে কমিউনিজম নিয়ে ট্রাম্পের তোপ

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।

১৩ ঘণ্টা আগে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির মরদেহ, সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠান শুরু

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে