তীব্র তাপপ্রবাহে অসুস্থ ৪৪, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম
তীব্র গরম থেকে স্বস্তি পেতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার'য় কৃত্রিম জলীয় কুয়াশার মধ্যে দাঁড়িয়ে শীতল হওয়ার চেষ্টা করছেন দর্শনার্থীরা। ছবি: এপি

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের বিভিন্ন আয়োজনে অন্তত ৪৪ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত গরমে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘ফোর্থ অব জুলাই’ কুচকাওয়াজ (প্যারেড) শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্যারেডটি। তবে অনুষ্ঠানের আগের রাতেই আয়োজকরা এটি বাতিলের ঘোষণা দেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) ওয়াশিংটন ডিসিতে ‘চরম তাপজনিত সতর্কতা’ জারি করায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধের জলাধারে নেমে গরম থেকে স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন মানুষ। ছবি: রয়টার্স
তীব্র তাপপ্রবাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধের জলাধারে নেমে গরম থেকে স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন মানুষ। ছবি: রয়টার্স

প্যারেডটির আয়োজন করছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। স্থানীয় কর্তৃপক্ষ এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ব্যাপক পরামর্শের পর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

তাপমাত্রা ৩৯ ডিগ্রি, অনুভূত হবে ৪৬

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওয়াশিংটন ডিসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। এতে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে।

অসুস্থ ৪৪, হাসপাতালে ভর্তি ১১

তাপপ্রবাহের প্রভাব পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারে’ও। গতকাল শুক্রবার অতিরিক্ত গরমে অন্তত ৪৪ জন দর্শনার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নেন। সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সাতজনের অবস্থা গুরুতর।

এই পরিস্থিতিতে শনিবার মেলাটির নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রিডম ২৫০’ দর্শনার্থীদের পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা, সানস্ক্রিন ব্যবহার, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া এবং পরিবারের সদস্য ও সঙ্গীদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই মেলায় প্রত্যাশার তুলনায় দর্শনার্থীর উপস্থিতিও কম ছিল। এছাড়া একটি ফেরিস হুইল বিকল হয়ে যাওয়ায় আয়োজনটি আগেই কিছুটা সমালোচনার মুখে পড়ে।

ট্রাম্পের ভাষণ ও আতশবাজির আয়োজন বহাল

তীব্র গরমের মধ্যেও শনিবার সন্ধ্যায় ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগে সামরিক বিমানের ফ্লাইওভার অনুষ্ঠিত হবে। রাতের দিকে রেকর্ডসংখ্যক আতশবাজির প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প দক্ষিণ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রে ‘কমিউনিস্ট হুমকি’ নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে