প্লাস্টিক দূষণ বন্ধে খসড়া চুক্তি প্রত্যাখ্যান ১০০ দেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর, যেখানে জাতিসংঘের সদস্য দেশগুলো প্লাস্টিক নিয়ে ওই চুক্তি প্রত্যাখ্যান করেছে। ছবি: সংগৃহীত

প্লাস্টিক দূষণ বন্ধে প্রস্তাবিত একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের প্রায় ১০০টি দেশ। প্রস্তাবিত এই চুক্তি প্লাস্টিক দূষণ, বিশেষ করে সামুদ্রিক দূষণ বন্ধে বিশ্বের প্রথম আইনি বাধ্যবাধকতাসম্পন্ন দলিল হওয়ার কথা ছিল। তবে চুক্তিটি ‘দুর্বল’ ও ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে দেশগুলো এই খসড়ায় সায় দেয়নি।

জুরিস্ট নিউজের খবরে বলা হয়েছে, বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আন্তঃসরকারি আলোচনাকারী কমিটির (আইএনসি) চেয়ারম্যান লুইস ভায়াস ভালদিভিয়েসো জাতিসংঘের ১৮৪ সদস্য দেশের কাছে খসড়াটি উপস্থাপন করেন।

চূড়ান্ত বৈঠকে বেশ কয়েকটি দেশ চুক্তিটি নিয়ে কড়া সমালোচনা করে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, বর্তমান অবস্থায় এই প্রস্তাবিত খসড়া গ্রহণযোগ্য নয়। পৃথিবীর সামনে যে জরুরি চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় এটি ন্যূনতম প্রয়োজনীয়তাও পূরণ করতে সক্ষম নয়।

প্লাস্টিক উৎপাদনের সর্বোচ্চ সীমা ও পণ্যে ব্যবহৃত রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণের কোনো প্রস্তাব এই খসড়া চুক্তিতে ছিল না। এ কারণেও খসড়াটি নিয়ে ব্যাপক সমালোচনা করেছে দেশগুলো।

সৌদি আরব, রাশিয়া, ইরান, মরক্কোর মতো তেল ও প্লাস্টিক উৎপাদনকারী দেশগুলো অবশ্য প্লাস্টিক উৎপাদনে সীমা নির্ধারণে সম্মত নয়। এই দেশগুলোর যুক্তি, প্লাস্টিক টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি মৌলিক উপাদান। চুক্তিতে প্লাস্টিক বর্জ্যের পরিবেশসম্মত ও সঠিক ব্যবস্থাপনা উৎসাহিত করা ও নিয়ন্ত্রণহীন ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে এসব দেশ।

বৈঠকে প্রায় ১০০টি দেশ একমত হয় যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার কমানো গুরুত্বপূর্ণ বিষয়। বর্জ্য পরিষ্কার ও পুনর্ব্যবহারের উপায় নিয়ে একটি সাধারণ সমাধানে পৌঁছানোর কথা জানায় তারা।

এদিকে তিন বছর ধরে আলোচনার পরও ‘প্লাস্টিক দূষণ’ শব্দের আইনি সংজ্ঞা ও নীতিমালা বাস্তবায়ন নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে, প্লাস্টিক উৎপাদন সীমিত করা হবে নাকি উন্নত পণ্যের ডিজাইন বা পুনর্ব্যবহারের ওপর জোর দেওয়া হবে, এ নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা গেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, প্লাস্টিক উৎপাদন বছরে ৪০০ মিলিয়ন টন পর্যন্ত বেড়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের কর্মকর্তা এরিন সিমন বলেন, আমরা এ পরিস্থিতি পরিবর্তন করতে না পারলে জেনেভা থেকে হয়তো খালি হাতে ফিরব অথবা একটি দুর্বল চুক্তি নিয়ে ফিরব। এখন সংখ্যাগরিষ্ঠদের তাদের মতামত প্রকাশ করার ও দূষণের পরিবর্তে অগ্রগতির একটি দৃষ্টান্ত রেখে যাওয়ার সময় এসেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে