ব্যায়ামে কোলন ক্যানসারের ঝুকি কমে : গবেষণা

ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। এমনটাই বলছে আন্তর্জাতিক একটি গবেষণা। গবেষণায় দাবি করা হয়েছে, ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা এক-তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে।

গবেষকরা জানাচ্ছেন, খুব বেশি ব্যায়ামের প্রয়োজন নেই। সাঁতার কাটা থেকে শুরু করে সালসা নাচ—যেকোনো ধরনের শরীরচর্চাই এই কাজে উপকারী হতে পারে। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, এই গবেষণার ফলাফল ভবিষ্যতে কোলন ক্যানসার চিকিৎসার পদ্ধতি বদলে দিতে পারে। একই রকম ব্যায়াম অন্য কিছু ক্যানসারের ক্ষেত্রেও কি জীবন বাঁচাতে সাহায্য করতে পারে কিনা — যেমন স্তন ক্যানসার — সেটিও খতিয়ে দেখছেন গবেষকরা।

কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক ভিকি কয়েল বলেন, “চিকিৎসা মানে শুধু ওষুধ খাওয়া না, বরং কিছু করাও—এই ধারণা আমাদের মনের গঠনই বদলে দিচ্ছে।”

গবেষণায় অংশ নেওয়া রোগীরা কেমোথেরাপির পর পরই তিন বছরের একটি ব্যায়াম কর্মসূচিতে অংশ নেন। তাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য নির্ধারিত ব্যায়ামের পরিমাণের দ্বিগুণ করা। যেমন, প্রতি সপ্তাহে তিন থেকে চারদিন ৪৫-৬০ মিনিট ধরে দ্রুত হাঁটা।

প্রথম ছয় মাস প্রতি সপ্তাহে মুখোমুখি কোচিং দেওয়া হয়, পরে তা মাসে একবারে কমিয়ে আনা হয়। গবেষণায় ৮৮৯ জন ক্যানসার রোগী অংশ নেন। তাদের অর্ধেককে ব্যায়াম কর্মসূচিতে রাখা হয়, আর বাকি অর্ধেককে শুধু স্বাস্থ্যবিষয়ক পরামর্শপত্র দেওয়া হয়।

গবেষণা শুরুর পাঁচ বছর পর নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে— যারা ব্যায়াম করেছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন। অন্যদিকে ব্যায়াম না করা দলে এই সংখ্যা ছিল ৭৪ শতাংশ। অর্থাৎ, ব্যায়ামের ফলে ক্যানসার ফিরে আসা বা নতুন ক্যানসার হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ কমেছে।

ফলাফলে আরও দেখা গেছে— প্রাথমিক চিকিৎসার আট বছর পর যারা ব্যায়াম করেছেন তাদের মধ্যে মৃত্যুহার ১০ শতাংশ। আর কেবল স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পাওয়া দলের মধ্যে মৃত্যুহার ১৭ শতাংশ। অর্থাৎ ব্যায়ামকারীদের মধ্যে মৃত্যুঝুঁকি ৩৭ শতাংশ কমেছে।

কেন ব্যায়ামে উপকার পাওয়া যাচ্ছে; এমন প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও বিজ্ঞানীরা বলছেন, শরীরে হরমোন, প্রদাহ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর ব্যায়ামের ইতিবাচক প্রভাব রয়েছে।

লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. জো হেনসন বলেন, “আমি নিজেই দেখেছি ব্যায়ামে ক্লান্তি কমে, মানসিক অবস্থা ভালো হয়, আর শারীরিক শক্তি বাড়ে।”

বিবিসি বলছে, যুক্তরাজ্যে কোলন ক্যানসার চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। দেশটিতে প্রতি বছর গড়ে ৩১ হাজার ৮০০ জন এতে আক্রান্ত হন। ক্যানসার রিসার্চ ইউকে-র ক্যারোলিন গেরাহটি বলেন, “এই গবেষণার ফল চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। তবে সেটা সম্ভব হবে, যদি এটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্যব্যবস্থার কাছে যথেষ্ট অর্থ ও কর্মী থাকে।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনিকে শেষ শ্রদ্ধা, তেহরানে শোকের জনসমুদ্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্‌যাপন, ভাষণে কমিউনিজম নিয়ে ট্রাম্পের তোপ

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।

১০ ঘণ্টা আগে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির মরদেহ, সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠান শুরু

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

১১ ঘণ্টা আগে

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

১১ ঘণ্টা আগে